২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইস’সহ বিভিন্ন মাদক বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর রামপুরা এলাকা থেকে ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’, বিয়ার, ইয়াবা এবং গাঁজা বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে এসব মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 05:44 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

গ্রেপ্তার সাকিবুর রহমান (৩০) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরে লেখাপড়া বন্ধ করে দেয়।

রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে রামপুরা থানার ‘এ’ ব্লক এলাকায় ৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাকিবুরকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ১০ গ্রাম ‘মেথামফিটামিন’ মাদক ‘আইস’, ৫০ পিস ইয়াবা, কিছু গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, “সাকিবুর দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় আইস, ইয়াবা, বিয়ার ও গাঁজা ক্রয়-বিক্রয় করছিল। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী ছিল, বর্তমানে বখাটে হয়ে গেছে, পড়াশোনা আর করছে না।”

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।