২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের ফুটপাতে ‘ভবঘুরের’ লাশ

রাজধানীর শাহবাগে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 04:32 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শুক্রবার সকাল ১০টার দিকে আনুমানিক চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান।

তিনি জানান, “ভবঘুরে ওই ব্যক্তি শাহবাগ এলাকাতেই ঘুরে বেড়াত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।”

ময়নাতদন্তের জন্য তার লাশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।