২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক

সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুবিনা খন্দকার ও অধ্যাপক দেলোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 12:28 AM

Updated : 02 Aug 2022, 02:50 PM

রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন জানিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মুবিনা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ও দেলোয়ার হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ বছর মেয়াদে তারা এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।