২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে নবজাতকের মৃতদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীচরে পরিত্যক্ত অবস্থায় সদ্যজাত এক কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 08:20 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বুধবার বেলা ১২টার দিকে নলেজ ফেয়ার স্কুল গলি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীচর থানার  এসআই  মো. সায়েদুল ইসলাম বলেন, “নবজাতকের বাম হাত ছেঁড়া, সেই অংশটুকু পাওয়া যায়নি, তার বাম হাঁটু ভাঙা ছিল। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।”

তিনি জানান, শিশুটির বাবা-মা কিংবা পরিবারের কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো জীব জানোয়ার অন্য স্থান থেকে টেনে এনে শিশুটিকে ওই জায়গায় ফেলে রাখতে পারে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।