২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর মুক্ত দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকার মিরপুর মুক্ত দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 01:00 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

দিনটি উপলক্ষে সোমবার মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে ফুল দিয়ে মিরপুরের শহীদদের প্রতি সেক্টর কমান্ডার্স ফোরামের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর্জা মুজিবুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করলেও কিছু পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ না করে অবস্থান নেয় ঢাকার মিরপুরের অবাঙ্গালি অধ্যুষিত এলাকায়।

দেড় মাস পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের সামরিক বাহিনী মিরপুরে অভিযান চালায়। পরদিন মুক্ত হয় মিরপুর।

মিরপুর মুক্ত করতে গিয়ে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট সেলিম, পুলিশের ডিএসপি লোধীসহ সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর শতাধিক সদস্য।

সাহিত্যিক-সাংবাদিক শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে ওই এলাকায় নিখোঁজ হন চলচ্চিত্র নির্মাতা ও কথাশিল্পী জহির রায়হান।