ঢাকার ভুতের গলিতে গ্যাস থাকবে না ১২ ঘণ্টা
সরবরাহ লাইন মেরামতের জন্য মঙ্গলবার আধা বেলা গ্যাস থাকবে না ঢাকার ভুতের গলিতে।
১২ ঘণ্টার জন্য ভুতের গলি ও এর আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধের নোটিস মঙ্গলবার দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সংস্থার এক জরুরি বার্তায় বলা হয়, “গ্যাস পাইপলাইনের জরুরি টাই ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা নর্থ সার্কুলার রোড, ভুতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট, এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।”
এর ফলে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপও বিরাজ করতে পারে বলে তিতাসের বার্তায় জানানো হয়েছে।
