২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে র‌্যাবের হাতে আটক ৩

রাজধানীর সূত্রাপুরে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 09:28 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

তারা হলেন- শাহজালাল (২১), রাজিব হোসেন (২২) ও সজিব (২০)।

রোববার দুপুরে সদরঘাট লেডিস পার্ক হকার্স মার্কেটের সামনে থেকে তাদের ধরা হয় বলে র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এনায়েত কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় তাদেরকে আটক করা হয়। দেহ তল্লাশি করে তিনটি ছুরি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

“তারা বেশ কিছু দিন ধরে ওই এলাকায় ও আশপাশে পথচারীদের চাকু ও ছুরির ভয় দেখিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।