সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড গড়ার পৃষ্ঠপোষকতায় ডাবর
আগামী বিজয় দিবস উপলক্ষে ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি শুরু করেছে টিম বিডিসির পাঁচ সাইক্লিস্ট।
এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিতে যুক্ত হয়েছে ডাবর। এজন্য টিম বিডিসির (টিম বাংলোদেশ সাইক্লিস্ট) সঙ্গে তাদের সমঝোতা চুক্তি সই হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাবর হানি জানায়, দেশের জন্য ‘দুর্দান্ত কিছু করার ইচ্ছা নিয়ে’ রাস্তায় নামছেন টিম বিডিসির পাঁচ সাইক্লিস্ট। তাদের এই উদ্যোগে উৎসাহ জানাতে ‘স্পন্সর’ হিসেবে পাশে আছে ডাবর হানি ও ডাবর গ্লুকোজ।
আগামী ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ৪৮ ঘণ্টায় ১৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার জন্য পাঁচ সাইক্লিস্ট প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ডাবর হানি প্রেজেন্টস #১৬০০ কিমি পাওয়ার্ড বাই ডাবর গ্লুকোজ-ডি’ এর সব খবর ডাবর বাংলাদেশ ও টিম বিডিসির ফেইসবুক পেইজে থাকবে বলে জানানো হয়েছে।
