১৫ অগাস্টে বঙ্গবন্ধুর প্রতি মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির শ্রদ্ধা
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
রোববার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী।
