‘টাইগারদের’ অভিনন্দন রাষ্ট্রপতির
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ক্রিকেট দলের সকল সদস্য ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, ‘টাইগারদের’ জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সোমবার অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম কোনো সিরিজ জয়।
