২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল স্ট্যাম্প উদ্ধার: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

জাল স্ট্যাম্প উদ্ধারের ঘটনায় মতিঝিল থানার মামলায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2021, 10:01 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

শুক্রবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মঈনুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহস চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরা হলেন- আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল।

যাত্রাবাড়ির মাতুয়াইল কলেজ রোডের একটি ভবনের নিচতলার ছাপাখানা থেকে এসব জাল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। জাল স্ট্যাম্প বিক্রির তিন কোটি ৬০ লাখ টাকাও পাওয়া গেছে সেখানে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়।

পুরনো খবর:

ছাপাখানা বসিয়ে চলছিল জাল স্ট্যাম্পের কারবার