ঢাকায় জাল টাকা ও সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে জাল টাকা ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশ টাকার ১৪ লাখ ৯৬ হাজার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তারা মিরপুর এলাকায় বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি বিক্রি করে আসছিল।
