ডা. আব্দুল্লাহর স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারপ্রধান।
মাহমুদা বেগম
ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মারা যান মাহমুদা বেগম। তিনি তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।
গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী স্বাস্থ্য জটিলতার মধ্যে তার নিউমোনিয়া দেখা দিয়েছিল বলে ডা. আবদুল্লাহ জানিয়েছেন।
