২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে সহপাঠীর আপত্তিকর ছবি, ঢাবি ছাত্র গ্রেপ্তার

ফেইসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহপাঠী এক তরুণীর করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 01:15 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

গ্রেপ্তার মোহাম্মদ মোফাজ্জল সাদাত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ জানিয়েছেন।

 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ওই ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, গত মার্চে মোফাজ্জল সাদাতের সঙ্গে তার সহপাঠী ওই ছাত্রীর ‘প্রেমের সর্ম্পক’ গড়ে উঠে। সম্প্রতি দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে ওই ছাত্রীর কয়েকটি নগ্ন ছবি বন্ধু-বান্ধবদের ফেইসবুক  মেসেঞ্জারে ছড়িয়ে দেন সাদাত।