২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের অর্ধেক স্থগিত

সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ে বাজেটে বরাদ্দের অর্ধেক স্থগিত করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 11:15 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

রোববার জারি করা এ পরিপত্রে বলা হয়েছে, ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণখাতে বরাদ্দ অর্থ ব্যয় করা যাবে।

এছাড়া সব ধরনের রুটিন ভ্রমণ পরিহারের কথাও বলা হয়েছে পরিপত্রে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ভ্রমণ ব্যয় খাতে দুই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে গত ১০ জুলাই করোনাভাইরাস মহামারীকালে সরকারের ব্যয় কমাতে চলতি বছর সব ধরনের সরকারি অফিসে যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

 

পুরনো খবর:

কোভিড-১৯: সরকারি অফিসে নতুন গাড়ি কেনা বন্ধ