২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সঙ্কটকালে যেন একজন সংবাদকর্মীও বেকার না হন’

মহামারীকালে নিজেদের ও পরিবারের সদস্যদের বিপন্ন হওয়া থেকে রক্ষায় কোনো সংবাদকর্মীকে যেন চাকরিচ্যুত করা না হয়, সে আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সাংবাদিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 10:31 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

রোববার তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, “এই সংকটকালে যেন একজন সংবাদকর্মীও বেকার না হন। এই সময় যিনি চাকরি হারাবেন, তার পক্ষে আরেকটি চাকরি বা আয়ের উপায় খুঁজে বের করা বর্তমান বাস্তবতায় অসম্ভব।

“তখন সেই সংবাদকর্মী শুধু নয়, তাঁর গোটা পরিবারই হবে বিপন্ন। আপনারা সবাই সামান্য ত্যাগ স্বীকার করেহলেও প্রত্যেক সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জীবন, জীবিকা এবং সুস্থভাবে বেঁচে থাকার বিষয়টিনিশ্চিত রাখবেন, এটা আমাদের আকুল আবেদন।”

বিবৃতিতে তারা বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, কোনো কোনো গণমাধ্যম বেতন কমানোসহ বিনাবেতনে সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এমনকি বিপুল সংখ্যক সংবাদকর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়েরপরিকল্পনা করছে।”

Image
সঙ্কটকালে কর্তব্যরত এক সংবাদকর্মী

সঙ্কটকালে কর্তব্যরত এক সংবাদকর্মী

করোনাভাইরাসের মধ্যে গণমাধ্যমে বিজ্ঞাপন ও আয় কমা কথা উল্লেখ করে সংকটের সময় বিকল্প ভাবার পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে।

“এই ঘোর সংকটে জরুরি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকরা সরকারের কাছ থেকে সহজতম শর্তে ঋণ সহায়তা চাইতে পারেন, নিজেদের অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম প্রতিষ্ঠানে সংকটকালীন সহায়তা তহবিল আনতে পারেন, গণমাধ্যম মালিকদের সংগঠনগুলো সংকট থেকে উত্তরণের জন্য একটি যৌথ তহবিল গঠনের চিন্তা করতে পারেন।”

সরকারি ও বেসরকারি সকল খাতকে এগিয়ে নিতে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “আমরা সরকারি ও বেসরকারি খাতকে একই সঙ্গে আহ্বান জানাতে চাই, আপনারা মূলধারার গণমাধ্যমপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞাপন কমানোর কোনো চিন্তা থাকলে তা পরিহার করুন।

“বরং সকলের স্বার্থে সাংবাদিকতার অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সকল সংকটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যমে আরও বেশি করে বিজ্ঞাপন দেওয়াসহ তাদের আয় বৃদ্ধির ক্ষেত্রে যথাসম্ভব সর্বোচ্চ ভূমিকা রাখুন।”

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের নেতৃত্ব দানকারী সংগঠনগুলোর সঙ্গে যে কোনো ধরনেরআলোচনা সার্থক করতে সাংবাদিকদের ইউনিয়নসহ অন্যান্য সংগঠন এগিয়ে আসার পরামর্শ দেন তারা।

বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাখাওয়াত আলী খান, গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, শেখ আবদুস সালাম, মফিজুর রহমান, আবদুর রাজ্জাক খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুলাল চন্দ্র বিশ্বাস, প্রদীপ কুমার পাণ্ডে, মামুন আ. কাইউম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলী আজগর চৌধুরী, শহীদুল হক, আবুল কালাম আজাদ, মুহাম্মদ যাকারিয়া, মাধব দীপ, এ কে এম জিয়াউর রহমান, রাজীব নন্দী, রেজাউল করিম, সুদীপ্ত শর্মা, আসাদুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ শফিউল ইসলাম, তৌফিক ইলাহি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাকারিয়া খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উজ্জ্বল মণ্ডল, শেখ আদনান ফাহাদ, সালমা আহমেদ, সুমাইয়া শিফাত, মৃধা মো. শিবলী নোমান, নিশাত পারভেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী এম. আনিছুল ইসলাম, মাহবুবুল হক ভূঁইয়া, মাহমুদুল হাসান, অর্ণব বিশ্বাস, আলি আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের মামুন অর রশিদ, ছোটন দেবনাথ, নিশাত তারান্নুম, সাফায়েত হোসেন, মাহদী-আল-মুহতাসিম নিবিড়, উজ্জল তালুকদার, শরীফুল ইসলাম, শামিম হোসেন, ফারজানা তাসনিম পিংকি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ উদ্দীন, ফরহাদ উদ্দিন, শরীফা শিরিন, ইমরান হোসেন ও মনিরা বেগম।

অন্যদিকে সাংবাদিকদের মধ্যে রয়েছেন নাদীম কাদির, সুকান্ত গুপ্ত অলক, জ ই মামুন, অশোক চৌধুরী, প্রণব সাহা, নজরুল ইসলাম মিঠু, মুন্নী সাহা, সাইফুল ইসলাম, আশিষ সৈকত, জুলফিকার আলি মাণিক, প্রভাষ আমিন, ফাহিম আহমেদ, তালাত মামুন, রঞ্জন সেন, দেবাশীষ রায় ও দীপ আজাদ।