২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডা. মোহসীন কবীর মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2020, 05:00 PM

Updated : 08 Apr 2022, 01:01 AM

বুধবার ভোর ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালের চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান বলে সেখানকার চিফ অপারেটিং অফিসার অধ্যাপক ডা. খাদিজা ঝুমা জানান।

ডা. মোহসীন কবীর হাসপাতালের অন্যতম পরিচালক ও গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টারের কনসালট্যান্ট ছিলেন।

ডা. খাদিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. মোহসীন ২৫ জুন হাসপাতালে ভর্তি হন। তখন উনার জ্বর ও শ্বাস কষ্ট ছিল। তখনই তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

“শারীরিক অবস্থার অবনতি হলে দুদিন আগে উনাকে ভেন্টিলেশন দেওয়া হয়, উনার লাঞ্চ অ্যাফেকটেড হয়ে গিয়েছিল। শেষ দুই দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।"

ডা. মোহসীন কবীর ১৯৯২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

এর আগে ৯ জুন ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. জলিলুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।