২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আরেক রাজস্ব কর্মকর্তার মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরেক রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 03:53 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

খোরশেদ আলম নামে ওই কর্মকর্তার বয়স ৫৭ বছর।

শনিবার ভোর ৫টার দিকে তিনি ঢাকার তুরাগের জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি সানিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোরশেদ আলম কোভিড-১৯ পজিটিভ ছিলেন।”

জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রপ্তানী পরীক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি কোভিড-১৯ আক্রান্ত হন।

খোরশেদের মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম শোক জানিয়েছেন।

এ নিয়ে নতুন করোনাভাইরাস আক্রান্ত হয়ে তিনজন রাজস্ব কর্মকর্তার মৃত্যু হল।

এর আগে ৮ জুন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান উপ-কর কমিশনার সুধাংশু সাহা। ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউজে সুপারিনটেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান।