২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক কোভিড-১৯ আক্রান্ত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 01:51 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

গণসংযোগ শাখার সহকারী পরিচালক নুরুল আবছার বৃহস্পতিবার জানান, নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসার পর তারিক মাহমুদ এখন আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

তাতে ৪৩ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, তারিক মাহমুদ তাদেরই একজন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্বের পাশাপাশি তথ্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটি সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তারিক।

এর আগে তিনি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার শুরু হয়েছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার বাজেট উত্থাপন হবে, পাস হবে ৩০ জুন।

পুরনো খবর:

সংসদ সচিবালয়ের ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত