কার্ড ‘জালিয়াত চক্রের’ ১৩ সদস্য গ্রেপ্তার
মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে ঢাকা ও ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছ থেকে ১৪ লাখ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হযেছে। এদের মধ্যে নয় জন চক্রের হোতা, বাকিরা তাদের সহযোগী।
তাদের পরিচয়সহ বিস্তারিত দুপুর ২টায় কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে জানানো হবে তিনি জানান।
