২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর বদল

কোভিড-১৯ সঙ্কটে দেশজুড়ে সরকারি ত্রাণ বিতরণ কর্মসূচি চলার মধ্যে তিনজন জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর বদলে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 02:09 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

ময়মনসিংহের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুরে, গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলামকে ময়মনসিংহে এবং ভোলার জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বৃহস্পতিবার বদলি করা হয়েছে।

আলাদা আদেশে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশীদকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে।

আর খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনকে দেওয়া হয়েছে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব।

খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের বিদ্যমান বদলি নীতিমালা অনুযায়ী এসব কর্মকর্তাকে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠী ও কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং এক লাখ ৭২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচি এবং বিশেষ ওএমএসের চাল বিতরণেও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পুরনো খবর:

১০ টাকার চাল: নতুন তালিকা করার নির্দেশ