২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান

ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 06:56 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে টিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতে বৃহস্পতিবার তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর টিসিবির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাংগীরকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।