২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আক্রান্ত

ঢাকা মেডিকেল ফাঁড়ির একজন পুলিশ পরিদর্শক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 10:17 AM

Updated : 08 Apr 2022, 12:44 AM

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভবনের ষষ্ঠ তলায় ভর্তি রাখা হয়েছে বলে শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সরদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২ মে সামান্য জ্বর হওয়ায় ওই পরিদর্শকের নমুনা সংগ্রহ করা হয়। ৪ এপ্রিল রাতে পরীক্ষার ফল এলে দেখা যায়, তার করোনাভাইরাস পজিটিভ।

বর্তমানে ফাঁড়িতে চলাচল সীমিত করা হয়েছে জানিয়ে আরিফুর রহমান বলেন, ওখানে একজন এএসআইসহ আরও আট পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন।

“তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে তাদেকে আইসোলেশনে থাকতে হবে।”

এ পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ জন।

আর সোমবার পর্যন্ত সারাদেশ দশ হাজার ১৪৩ জনের পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।