২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনা ভাইরাস: শিক্ষার্থীদের মধ্যে পাথওয়ের বিনামূল্যে মাস্ক বিতরণ

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের দেশে সংক্রমন প্রতিরোধে সুবিধাবঞ্চিত জনসাধারণ ও শিশুদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে বেসরকারি সে্স্বেচ্ছাসেবী সংস্থা 'পাথওয়ে'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 10:30 PM

Updated : 18 Aug 2022, 02:42 PM

সোমবার সকাল ১০টায় সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুরের দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে করোনাভাইরাসের লক্ষণ ও সতর্কতামূলক নির্দেশনা সম্বলিত প্লে-কার্ড ও ফেস্টুনও বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা সহিদুজ্জামান ও পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।