২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: বাংলালিংক থেকে হটলাইনে ফোনে টাকা কাটবে না

নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষায় এই রোগ মোকাবেলায় সরকারের চালু করা হটলাইন নম্বরে ফোন করতে গ্রাহকদের কাছ থেকে কোনো পয়সা নেবে না ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 03:39 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

মঙ্গলবার মোবাইল অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর হটলাইন নম্বরে (০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) সব বাংলালিংক গ্রাহক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিনামূল্যে কল করতে পারবেন।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের আইভিআরভিত্তিক সার্ভে ব্যবস্থার উন্নয়নে আইইডিসিআরকে সহায়তা করছে বাংলালিংক।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, “একটি সামাজিক দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এছাড়া আমাদের অবস্থান থেকে এর প্রাদুর্ভাব রোধে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করছি আমরা।

“আমাদের গ্রাহকরা যাতে আরও সহজে হটলাইন সেবা গ্রহণ করে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারে সেজন্য আমরা তাদেরকে এই সেবা বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টা অচিরেই সফলতার সাথে এই প্রাদুর্ভাবকে প্রতিহত করতে সফল হবে।”