২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ের দুই শিশু হত্যায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা

ঢাকার খিলগাঁও থানার গোড়ানে দুই মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 11:45 AM

Updated : 18 Aug 2022, 02:39 PM

শনিবার রাতে দুই শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মামলা করেন বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে একমাত্র আসামি করা হয়েছে।

“মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পপি কোনো কথার জবাব দিচ্ছেন না।”

Image
নিহত জান্নাতুল ফেরদৌস (৭) ও মেহজাবিন আলভী (১২)। পারিবারিক অ্যালবামের ছবি।

নিহত জান্নাতুল ফেরদৌস (৭) ও মেহজাবিন আলভী (১২)। পারিবারিক অ্যালবামের ছবি।

শনিবার সকালে গোড়ানের একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে দুই বোন মেহজাবিন আলভী (১২) ও জান্নাতুল ফেরদৌসের (৭) মৃতদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মা আখতারুন্নেসা পপিকে (৩৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওই ঘরে চুরি বা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। পপির স্বামী মোজাম্মেল মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলেকট্রিকের দোকান আছে। তিনি সেখানেই থাকেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, দুই শিশুকে জবাই করে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

দাম্পত্য কলহের বলি শিশু দুটি: পুলিশ

ঘরে দুই শিশুর জবাই করা লাশ, মা অগ্নিদগ্ধ  

পুরনো খবর:

দাম্পত্য কলহের বলি শিশু দুটি: পুলিশ