নেপাল সফরে যাচ্ছেন সেনাপ্রধান
পাঁচ দিনের সফরে শুক্রবার নেপাল যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি এই সফরে জেনারেল আজিজ নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা করবেন তিনি।
সফরকালে সেনাপ্রধান নেপালের একাধিক সামরিক- অসামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
জেনারেল আজিজ ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।
