২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে খাবার খেয়ে শিশুসহ অসুস্থ ১৯

ঢাকার দোহার উপজেলায় বিজয় দিবস উপলক্ষে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ ১৯জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 01:59 AM

Updated : 10 Oct 2022, 09:47 PM

এদের বাইরে আরও ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সোমবার দুপুরে বিরিয়ানি বিতরণ করা হয়।

ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৯ জন হাসপাতালে ভর্তি হন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন।

এদের কয়েকজন হলেন- মঞ্জু (৫৫), বেবি আক্তার (৪৫), নুরুল ইসলাম (৬০), কাদের (৬০), শিফাত জিয়া উদ্দিন (১২), নাফিজা আক্তার (৫৭), শামসুল ইসলাম খোকন (৭১), রোকেয়া (৭০), নাসিমা (৩৫), মাফুজ (৬৫), হ্যাপি (৬৫)।

স্বাস্থ্য কর্মকর্তা জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয় দিবসের খাবার খেয়ে অসুস্থ হয়ে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৩১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১৯ জনকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। রাতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।”