এডিটরস গিল্ড’র সভা অনুষ্ঠিত
সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত দ্য এডিটরস গিল্ড, বাংলাদেশ’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে গিল্ডের নবম সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সভায় অংশ নেওয়া সম্পাদকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ডের সভাপতি তৌফিক ইমরোজ খালিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, দেশ টেলিভিশনের সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী।
এই সংক্রান্ত খবর
