২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার পর ফের ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত উপসচিব কারাগারে

এক বছর আগে ধর্ষণের মামলাকারী এক কলেজছাত্রীকে আবারও ধর্ষণচেষ্টার অভিযোগ  ওঠার পর সাময়িক বরখাস্ত এক উপসচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2019, 01:02 AM

Updated : 18 Aug 2022, 05:55 PM

এ কে এম রেজাউল করিম রতন নামে এই সরকারি কর্মকর্তাকে রোববার কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি।

রতন আদালতে জামিনের আবেদন করলে তার শুনানির জন্য আগামী ১৬ অক্টোবর দিন ঠিক করে দেন বিচারক।

শনিবার সন্ধ্যার পর ঢাকার হাজারীবাগ এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয় বলে হাজারীবাগ থানার এসআই মো. রাজীব হাসান জানান।

মামলার বাদী নারীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রতনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৮ জুলাই ধানমন্ডি থানায় ধর্ষণের মামলা করেছিলেন, যা ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারধিীন। এরপর তিনি মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন রতনের বিরুদ্ধে।

দুই মামলায়ই ধানমন্ডি থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর রতনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসামির বিরুদ্ধে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পর গত ১ অক্টোবর বাদীর ধানমণ্ডির বাড়িতে ঢুকে রতন ধর্ষণের চেষ্টা করেন বলে এই নারীর অভিযোগ।