২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীকল্যাণে নতুন সচিব, বিটিসিতে নতুন চেয়ারম্যান

দায়িত্বরতদের চাকরিজীবন শেষ হওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান পদে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 01:49 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

এরা হলেন যথাক্রমে- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা এবং রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ তাদের নিয়োগের কথা জানানো হয়।

নতুন পদায়নের আগে এই দুজনকে অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা রৌনক জাহান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা জ্যোতির্ময় দত্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

আলাদা প্রজ্ঞাপনে তাদের দুজনকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।