কামরাঙ্গীরচরে শিশু ধর্ষিত
ঢাকার কামরাঙ্গীচরে এক শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যার পর শিশুটিকে কামরাঙ্গীরচর থানায় নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কামরাঙ্গীরচর থানার ওসি মশিউর রহমান।
প্রতীকী ছবি
শিশুটির মা বলেন, ওই ঝালমুড়ি বিক্রেতাই তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেছে। তবে ঘটনার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ওসি বলেন, “কে তাকে ধর্ষণ করেছে, তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটির বাবা একজন দিনমজুর।
