২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় বাস হেল্পারের মৃত্যু

ঢাকার মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় এক বাসের চালকের সহকারীর প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2019, 11:13 AM

Updated : 08 Apr 2022, 04:41 PM

নিহত আব্দুল কুদ্দুসের (৩৫) বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসে কাজ করতেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনার পর কুদ্দুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামলী পরিবহনের বাসের সুপারভাইজার মনিরুজ্জামানের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,  মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।

“তাতে চলন্ত বাসের দরজায় থাকা কুদ্দুস রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে পুলিশে আটক করতে পারেনি।