কিশোর গ্যাং: ঢাকায় ১১০ কিশোর-তরুণ আটক
কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১১০ কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
“এদের অধিকাংশই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে ইভটিচিং করে, পথচারীদের নানাভাবে কটূক্তি করে, অশ্লীল ভঙ্গি করে।”
তাদের থানায় নিয়ে ‘যাচাই-বাছাই’ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, “কেউ নিরপরাধ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”
