২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী কিছুটা বেড়েছে

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা আবার খানিকটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 11:00 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৮২০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৭৮৩ জন। 

নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন ও ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালগুলোতে ৪৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন ১ হাজার ৯৮৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬৯ হাজার ৭৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে। এর মধ্যে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এখন ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন, ঢাকা শহর ব্যতিত ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৪৭ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।