হয়রানির অভিযোগে মোহাম্মদপুর থানার ২ পুলিশ সদস্য প্রত্যাহার
এক মোটর মেকানিককে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এই দুই পুলিশ সদস্য হলেন এসআই আলমগীর হোসেন এবং এএসআই জাকারিয়া।
কামাল হোসেন নামে ওই মোটর মেকানিককে হয়রানির অভিযোগ ওঠায় সোমবার এই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মাদক মামলায় কামাল নামে এক আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। ওই আসামিকে খুঁজতে গিয়ে মেকানিক কামালের সন্ধান পেয়ে বাবার নামেরও মিল থাকায় তাকে গত ২৮ অগাস্ট থানায় আনা হয়েছিল।
তবে মেকানিক কামালকে থানায় ধরে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেয়।
কিন্তু দুই পুলিশ কর্মকর্তা এই মেকানিক কামালকে এরপর বিভিন্নভাবে হয়রানি করছিল বলে অভিযোগ পাওয়ার কথা জানান উপকমিশনার ওয়াহেদুল।
কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই আলমগীর তার কাছে এসে মামলা থেকে নাম বাদ করে দেওয়ার কথা বলে তাকে 'খুশি' করার জন্য চাপ দিচ্ছিলেন।
