২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণের আরেক আসামি গ্রেপ্তার

ঢাকার শ্যামলীর একটি বাসায় গত মঙ্গলবার চাকরি দেওয়ার প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 10:06 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

সোমবার গ্রেপ্তার এই যুবকের নাম নাহিদ। এর আগে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ নামে আরেক যুবককে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণীকে শ্যামলীর একটি বাসায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে কোকের সঙ্গে কিছু মিশিয়ে পান করিয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে।

ওই তরুণী বলেছেন, একাধিকজন তাকে ধর্ষণ করেছে।

পরদিন ওই তরুণী অভিযোগ করার পর রাতে পুলিশ শ্যামলী তিন নম্বর রোডে একটি ছয়তলা ভবনের পাঁচতলায় অভিযান চালিয়ে ফয়েজকে গ্রেপ্তার করে।

সোমবার ভোরে সিলেটের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে নাহিদকে (২৭) গ্রেপ্তার করা হয় বলে জানান শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

ফেইসবুকের জব গ্রুপে প্যাথলজিতে কাজ করার একটি বিজ্ঞাপন পেয়ে একটি নম্বরে যোগাযোগ করে ওই বাসায় গিয়েছিলেন সেই তরুণী।