২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ২ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলি

পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 11:07 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়। হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামকে নৌ পুলিশের ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমানকে সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি  হিসেবে বদলি করা হয়েছে।