২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 07:34 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

গ্রেপ্তার সিরাজুল ইসলাম (৫৫) আলীনগরের ঢাকা মডেল স্কুলের প্রধান শিক্ষক।

কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির বলেন, “শিক্ষক সিরাজুল ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে এবং নম্বর কম দেবে এ রকম ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।”

মেয়েটিকে একাধিকবার ‘ধর্ষণ করা হয়’ জানিয়ে তিনি বলেন, সর্বশেষ গত ২৪ জুন ওই ছাত্রীর এক বান্ধবীর বাসায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রীর মা শনিবার রাতে মামলা করার কিছুক্ষণের মধ্যেই কামরাঙ্গীরচরের নবীনগর এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।