গুলশানের ৬ রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা
পচা-বাসি খাবার ও খাবারে রাসায়নিক মেশানোর জন্য রাজধানীর গুলশানে ছয়টি রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রেস্তোরাঁগুলো হল- নানদুজ, খাজানা, খানা খাজানা ইন্ডিয়ান, বি বি কিউ, স্প্লিট ফায়ার ও সালৎজ রেস্টুরেন্ট।
গুলশানের একটি রেস্তোরাঁয় এক রেফ্রিজেরেটরের মধ্যেই রান্না করা ও কাঁচা মাংস পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: আসিফ মাহমুদ অভি
গুলশানের একটি রেস্তোরাঁয় এক রেফ্রিজেরেটরের মধ্যেই রান্না করা ও কাঁচা মাংস পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: আসিফ মাহমুদ অভি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় গুলশানের নামি খাবারের দোকান খাজানা রেস্তোরাঁয়্ এরকম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের চিত্র ধরা পড়ে। ছবি: আসিফ মাহমুদ অভি
