২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৫

রাজধানীতে  মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2019, 12:15 PM

Updated : 18 Aug 2022, 05:19 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ৮ হাজার ৭৫২টি ইয়াবা,  ৫৩১ পুরিয়া হেরোইন,  ৭১ পুরিয়া গাঁজা ও ৪১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।