পল্লবীতে প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানী পল্লবীতে প্রাইভেট কারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর জুটপট্টি নাম স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন (৩০) মিরপুরের বাউনিয়াবাদ এলাকার ‘বি’ ব্লকে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা লোকজনের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি প্রইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন আমিন।
“বেলা সোয়া ১২টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান আমিন মারা গেছেন।”
