২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তানবাজারের এক রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকার একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 11:21 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

বৃহস্পতিবার খন্দকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি খাবার পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “খন্দকার রেস্টুরেন্টে অস্থাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখায় তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।”

এছাড়া একই এলাকার 'জনপ্রিয় কিশোর টি হাউজ'র ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।