২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বড় ভাই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 01:05 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন ফারুক জানান। 

নিহতের নাম সাবিল হোসেন রিফাত (২৮) তার বড় ভাই সামিল হোসেন রিয়াজ (৪০) ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন। মালিবাগের শান্তিবাগ এলাকার মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে তারা।

রিয়াজ একটি বায়িং হাউসে চাকরি করেন। রিফাত ঢাকা কলেজ থেকে এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন। দুই ভাই রাতে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন আসায় সিগন্যাল বার নামিয়ে দেওয়া হয়। তারা তা না মেনে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু তা না পারায় ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন বলে ওসি ইয়াছিন ফারুক জানান।