২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকার মোহাম্মদপুরে র‌্যাবের চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 10:34 AM

Updated : 08 Apr 2022, 04:03 PM

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কোম্পানি কামান্ডার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য।

র‌্যাব বলছে, নিহত নবী হোসেন (৪৭) মোহাম্মদপুর এলাকার একজন ‘চিহ্নিত মাদক কারবারি’। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে জেনিভা ক্যাম্পের দিকে যাওয়ার পথে র‌্যাবের সঙ্গে তার দলের গোলাগুলি হয়।

মহিউদ্দিন ফারুকী বলেন, “র‌্যাবের চেকপোস্টে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে তারা গাড়ি না থামিয়ে র‌্যাবের দিকে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে নবী অটোরিকশা থেকে নেমে গুলি করতে থাকে। তার গায়ে গুলি লাগলে সঙ্গীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ নবী হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা ফারুকী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নবী হোসেনের কোমরের বেল্টে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।