২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 03:46 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে চার হাজার ৯৭টি ইয়াবা, চার হাজার ৮২৩ পুরিয়া হেরোইন, ৭৭ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।