২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারে দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 12:18 AM

Updated : 10 Oct 2022, 09:03 PM

শনিবার রাত ১১টার দিকে কারওয়ানবাজার মোড় থেকে ফার্মগেইটের দিকে কিছুটা এগিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম জরিনা বেগম (৬০) বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

এ ঘটনায় আহত তার মেয়ে বেবী আক্তারকে (২০) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মেট্রোরেল নির্মাণ কাজের জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ওই এলাকায় সড়কের মাঝে কংক্রিটের ডিভাইডার বসানো হয়েছে। মতিঝিল থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

এতে বাসের সামনের দিকে চালকের পাশের আসনে বসা মা-মেয়ে ধাক্কা খেয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে পরিদর্শক বাচ্চু জানান। বাসের আরও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।