২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সঞ্জয় দত্তের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 11:26 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন জনপ্রিয় এই বলিউড অভিনেতা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সঞ্জয় দত্ত ১৯৭২ সালে ভারতের সংস্কৃতি কর্মীদের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সময় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা কিছু ছবি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।

প্রখ্যাত সংগীত শিল্পী লতা মুঙ্গেশকর, সঞ্জয় দত্তের বাবা অভিনেতা ও কংগ্রেস নেতা সুনীল দত্ত এবং সঞ্জয় দত্ত ওই প্রতিনিধি দলে ছিলেন। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।