২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে

সরকারি চাকরিতে লোক নিয়োগে চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৩ মে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 04:31 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগ এই পরীক্ষা হবে।

পরীক্ষার হল এবং আসনবিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরে জানানো হবে।

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।