২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ঘরে আগুনে দগ্ধ ৩

রাজধানীর মিরপুরের পূর্ব ভাষানটেকের একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 03:57 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

এরা হলেন-মো. হান্নান (৩৫), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জ্বল (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

Image
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে বৈদ্যুতিক সুইচ ‘অন’ করার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৪ শতাংশ ও উজ্জ্বলের ৩২ শতাংশ পুড়ে গেছে।

তাদের সবার বাড়ি রাজশাহী জেলার বাগমারায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, খবর পেয়ে মিরপুর থেকে তাদের একটি ইউনিট যায়। তবে স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেন।